প্রধানমন্ত্রী কালো তালিকাভুক্ত দেশে নতুন আশার সঞ্চার করেছেন: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৬:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৬:১৩

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করপোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১২ বছরের মধ্যে ভঙ্গুর ও কালো তালিকাভুক্ত একটি দেশে নতুন আস্থা, নতুন আশার সঞ্চার করেছেন।’ রবিবার (১৫ নভেম্বর) সকালে নগর ভবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে করপোরেশনের কর কর্মকর্তা ও সহকারী কর কর্মকর্তাদের ই-রেভিনিউ এবং ই-ট্রেড লাইসেন্স সংক্রান্ত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় ডিএসএসসি মেয়র বলেন, ‘সিঙ্গাপুরের জাতির পিতা লি কন ইউ অবকাঠামোগত উন্নয়নকে দু ভাগে ভাগ করেছিলেন। একটি হলো, হার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আরেকটি হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বাড়ি-ঘর, রাস্তা-ঘাটের উন্নয়ন এসব হলো হার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আর এই হার্ড ইনফ্রাস্ট্রাকচার পরিচালনার জন্য যে মেধা, যে সক্ষমতা, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন দরকার সেটাই হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সুতরাং সবকিছুর চালিকাশক্তিই হলো মানবসম্পদ উন্নয়ন।’

দেশে বর্তমানে মানবসম্পদের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘১২ বছর আগেও আমাদের মেধাবী ছেলেমেয়েরা সবাই বিদেশে পাড়ি দিতো। তারা মনে করতো, এ দেশে কাজ করার সুযোগ নেই। কিন্তু এখন মেধাবী ছেলে-মেয়েরা দেশে ফিরে আসছে। তারা এখন পড়াশোনা শেষ করে মনে করছে, আমিও আমার দেশের জন্য কিছু করতে পারবো। আমারও সুযোগ হবে দেশের জন্য কিছু করার এবং তারা দেশে ফিরে আসছে। এটাই হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কারণ, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি এবং সে অনুযায়ী  বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হয়েছে।’

এই প্রশিক্ষণের মাধ্যমে কর কর্মকর্তাদের সক্ষমতা আরেকটি ধাপে এগিয়ে যাওয়া উল্লেখ করে ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘যারা এই অনলাইন সিস্টেম ডেভেলপ করেছে তারাও আমাদের সক্ষমতা না থাকায় এই সিস্টেম আমাদের কাছে হস্তান্তর করতে পারছিল না। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা নিজেরাই ঢাকাবাসীর কাছে অনলাইনে ই- রেভিনিউ ও ই-ট্রেড লাইসেন্স সুবিধা পৌঁছে দেবো।’

এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করপোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব মো. রোকন উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম