ভাইভা পরীক্ষার দাবিতে আইনমন্ত্রীর বাসার সামনে শিক্ষানবিশ আইনজীবীদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ১৭:০৬ আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৭:৩৬

আইনমন্ত্রীর বাসার সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা করোনাকালে বিশেষ বিবেচনায় এমসিকিউ উত্তীর্ণদের ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইপূর্বক অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর তিনটা থেকে রাজধানীর বনানীতে আইনমন্ত্রীর বাসার সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ আইনজীবী অংশগ্রহণ করেছেন। কর্মসূচি পালনকারীরা জানান, করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এর মাঝে এমসিকিউ উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করেও বার কাউন্সিল ব্যর্থ হয়েছে। দীর্ঘ তিন বছর পর এমসিকিউ পরীক্ষা হলেও লিখিত ও ভাইভা পরীক্ষা না নেওয়ায় আমরা বেকার দিনযাপন করছি।

শিক্ষার্থীরা জানান, তাই করোনা বিবেচনায় আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে লিখিত পরীক্ষা মওকুফ করতে হবে। একইসঙ্গে ভাইভার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষানবিশদের আইনজীবী সনদ প্রদান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।    

এদিকে একই দাবিতে শিক্ষার্থীরা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৩৫ দিনের প্রতীকী অনশন পালন করেন। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা মশাল মিছিল করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসব শিক্ষানবিশ আইনজীবী তাদের দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেন। এরপর তারা বনানীতে গিয়ে আইনমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন এমসিকিউ উত্তীর্ণ সহপাঠী কেউ স্ট্রোক করে, কেউ করোনা আক্রান্ত হয়ে আইনজীবী হওয়ার স্বপ্নপূরণের পূর্বেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে প্রায় ৫ শতাধিক  শিক্ষানবিশ আইনজীবী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই সঙ্গে দেশের অধিকাংশ এলাকা বন্যাপ্লাবিত হওয়ায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত। তাই মহামারির এই চরম সংকটের মুহূর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায়, আমরা যারা প্রায় ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে ১২ হাজার ৮৭৮ জন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাদের লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইপূর্বক অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করতে সবিনয় অনুরোধ করছি।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিদিন ভাত-রুটি খেতে ভালো লাগে না? বানিয়ে নিন রসুন পোড়া নুড্‌লস
প্রতিদিন ভাত-রুটি খেতে ভালো লাগে না? বানিয়ে নিন রসুন পোড়া নুড্‌লস
নিবন্ধন করে অটোরিকশা নিয়ন্ত্রণ কী সম্ভব?
নিবন্ধন করে অটোরিকশা নিয়ন্ত্রণ কী সম্ভব?
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
যে কারণে মেসির চেয়েও নিজেকে সেরা ভাবেন রোনালদো 
যে কারণে মেসির চেয়েও নিজেকে সেরা ভাবেন রোনালদো 
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে