‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ প্রসঙ্গে পেন বাংলাদেশের ওয়েবিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:০০

‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ প্রসঙ্গে পেন বাংলাদেশের ওয়েবিনার ‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পেন বাংলাদেশের ওয়েবিনার শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত ৯টায় পেন বাংলাদেশের ফেসবুক পেইজে এই ওয়েবিনার সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল-এর সঞ্চালনায় ওয়েবিনারে আলোচনায় অংশ নেবেন দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি নজরুল কবীর এবং দৈনিক জনকণ্ঠের সাহিত্য সম্পাদক মিলু শামস।

করোনা মহামারির সময়ে পেন ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘সিভিল সোসাইটি প্রোগ্রাম’ আয়োজনের অংশ হিসেবে এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রচার সম্পাদক সাকিরা পারভিন।

তিনি জানান, ওয়েবিনারে দর্শক-শ্রোতারাও যুক্ত হতে পারবেন এই জুম লিংকের মাধ্যমে। সঞ্চালকের মাধ্যমে প্রশ্ন রাখতে পাবেন অলোচকদের। সঞ্চালকসহ অতিথিরা জাবাব দেবেন প্রশ্নের।

উল্লেখ্য, ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টায় ‘লেখালেখির নানা দিক : উপন্যাস’ বিষয়ে একক বক্তৃতায় অংশ নিবেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল। এটিও পেন বাংলাদেশের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম