পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ২৩:২৯আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:৩০

পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি পুরুষ বিষয়ক মন্ত্রণালয় দাবি তুলেছে এইড ফর মেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি তুলে সংগঠনটি।

এর আগে সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমবেত হয়ে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করে সংগঠনটি। পুরুষ নির্যাতন প্রতিরোধে আইনের দাবিতে সংক্ষিপ্ত শোভাযাত্রা করে তারা। এরপর ‘পুরুষ অধিকার রক্ষায় আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনায় বক্তারা পুরুষের প্রতি বিভিন্ন বৈষম্যমূলক আইনের মাধ্যমে নানা হয়রানি ও পুরুষ নির্যাতনের চিত্র তুলে ধরেন।

পুরুষদের আইনি অধিকার ও মানবাধিকার রক্ষায় এইড ফর মেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম লিখিত ১৪ দফা দাবি তুলে ধরেন।

এইড ফর মেন ফাউন্ডেশনের সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোহাম্মদ নূর হোসেন, অ্যাডভোকেট কাউসার হোসাইন, অ্যাডভোকেট ইশরাত হাসান, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম