আজ রাজিয়া নাসেরের কুলখানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ০৩:২২আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৩:৩২

রাজিয়া নাসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ আবু নাসের-এর স্ত্রী শেখ রাজিয়া নাসের-এর কুলখানি আজ শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দিনব্যাপী কোরআন খতমসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাদ জুম্মা টুঙ্গিপাড়া, বাগেরহাট ও খুলনায় বিশেষ দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে শেখ রাজিয়া নাসেরসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এর সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে মারা যান। তিনি বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল-এর মা এবং বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদী।

মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় যেখানে শায়িত আছেন তার স্বামীসহ জাতির পিতার পরিবারের ১৫ আগস্ট-এর অন্য শহিদরা।
১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার পর তার চাচী রাজিয়া নাসেরই তাকে মাতৃস্নেহে আগলে রাখেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অভিভাবক।

/এমএইচবি/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম