মুগদায় মামাতো ভাইয়ের হাতে যমজ বোন ধর্ষণের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২০:৪০আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:৪৪

ধর্ষণ

রাজধানীর মুগদার ব্যাংক কলোনি এলাকায় মামাতো ভাইয়ের বিরুদ্ধে ১১ বছরের যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ এনেছে পরিবার।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর একটার দিকে ঘটনাটি ঘটে। রবিবার (২২ নভেম্বর) বিকালে মুগদা থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য যমজ দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসেন।
মুগদা থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) এনামুল করিম জানান, গত বুধবার দুপুর ১টার দিকে মুগদা ব্যাংক কলোনি এলাকার একটি ভবনের তিন তলায় সুকৌশলে যমজ দুই বোনকে ডেকে নিয়ে যায় তাদের মামাতো ভাই ফরহাদ (২৩)। এরপর প্রথমে এক বোনকে এবং পরে আরেক বোনকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীদের খালা বাদী হয়ে মুগদা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ মুগদা এলাকায় একটি মাছের আড়তে কাজ করেন। পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে, মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

/এসএইচ/এআইবি/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের