পান্থপথে গ্যাস লাইনে বিস্ফোরণ, তিতাসের তিন কর্মীসহ দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২২:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২৩:২৭

পান্থপথে গ্যাস লাইনে বিস্ফোরণ, তিতাসের তিন কর্মীসহ দগ্ধ ৪ রাজধানীর পান্থপথে তিতাসের গ্যাসলাইনে লিকেজ মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে  তিতাসের তিন কর্মীসহ চার জন দগ্ধ হয়েছেন। 

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা ব্যক্তিরা হলেন— আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চার ব্যক্তির দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।  বাচ্চু মিয়া বলেন, ‘পান্থপথ থেকে চার জন দগ্ধ ব্যক্তি এসেছেন। তাদের  মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে। অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত  করা হয়েছে।’

এদিকে তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম জানান, স্থানীয়রা জানিয়েছে পান্থপথে  গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন জন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধ আরেকজন পথচারী। 

রবিউল আলম বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি প্রকৃত পক্ষে কীসের বা কী কারণে ঘটেছে, তা এখনও জানা যায়নি।  তিতাস গ্যাস লিকেজ নাকি, অন্য কোনও কারণ রয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে।’

/এআইবি/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম