ফেসবুকে মন্ত্রীর বিতর্কিত নির্বাচনি প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৯:০৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৯:১৩
image

ফেসবুকে মন্ত্রীর বিতর্কিত নির্বাচনি প্রচারণা পৌরসভা নির্বাচনে জনপ্রতিনিধিদের প্রচার কাজে অংশ নেওয়া নিষিদ্ধ হলেও খোদ সরকারি এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তা মানছেন না। নিজের ভেরিফায়েড পেইজ থেকে দলীয় প্রার্থীর পক্ষে একাধিক পোস্ট দিয়েছেন।
গত এক সপ্তাহে জুনায়েদ আহমেদ পলক তার নির্বাচনি এলাকায় অবস্থিত সিংড়া পৌরসভার আওয়ামী মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌসের প্রচারণায় একাধিক ফেসবুক পোস্ট, ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
আজ মঙ্গলবারও একটি পোস্ট দিয়েছেন তিনি। এই পোস্ট নির্বাচনি বিধি ভঙ্গ ছাড়াও সমালোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচনি প্রচারণায় শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ হলেও একদল শিশু আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পোস্টার হাতে মিছিল করছেন- এমন একটি ছবি তিনি শেয়ার করেছেন।
এ নিয়ে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন ফেসবুক ব্যবহারকারী খোরশেদ আজাদ আলম ওই ছবির নিচে লিখেছেন- ‘এই কেমন কথা হলো, আগামী দিনের ভবিষ্যৎ শিশু, আজ শিশুদের হাতে বই-কলম না দিয়ে রাজনৈতিক পোস্টার তুলে দিয়েছেন কাজটা কি আপনারা ভালো করছেন?’
এ বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
/এইআর / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম