মেধাবী তরুণদের কৃষির হাল ধরার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ০২:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০২:২৪

খাদ্য অধিকার বিষয়ক জাতীয় যুব সম্মেলন-২০২০ কৃষকের মানোন্নয়ন এবং নায্য পাওনা আদায়ে সুনির্দিষ্ট গাইড লাইন প্রণয়ন, কোভিড ১৯’কে বিশেষ বিবেচনায় রেখে 'নতুন দরিদ্র' গোষ্ঠীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ, নারী কৃষকের যথাযথ স্বীকৃতি প্রদানসহ মেধাবী তরুণ সমাজকে কৃষির হাল ধরার আহ্বান জানানো হয়েছে। ‘খাদ্য অধিকার বিষয়ক জাতীয় যুব সম্মেলন-২০২০’ এ এই আহ্বান জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ তরুণদের অংশগ্রহণে অনলাইনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।   

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি বাংলাদেশের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানম এবং চার সংসদ সদস্য আরোমা দত্ত, শিরিন আখতার, ফখরুল ইমাম ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

আরও ছিলেন খানি বাংলাদেশের সম্পাদক মাসুদ নুরল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম সিদ্দিক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী এবং পরিচালক, নীতি ও প্রশাসন, কাজী সালমান হোসেন।

সম্মেলনে কৃষি প্রধান দেশ হিসেবে খাদ্য অধিকার এবং নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা, শত সাফল্যের ভিড়ে জমে থাকা কিছু দায়বদ্ধতা ও এসবের আইন সংস্কারসহ যুব সমাজের সমসাময়িক চিন্তা ভাবনা এবং বহুমুখী সম্ভাব্য গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

খাদ্যের ক্রয়ক্ষমতা এবং সহজ লভ্যতার ভিত্তিতে সমগ্র বাংলাদেশে যে ঝুঁকি বিরাজমান তা আরও কঠোর রূপ ধারণ করার আগে যুব সমাজের পক্ষ থেকে সরকারের কাছে নানা দাবি তুলে ধরা হয়।

/জেএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ