আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। মিষ্টি হাসি, নিখুঁত অভিনয় আর আবেদনময়ী ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ক্যারিয়ারে বহু উত্থান-পতন দেখলেও দর্শকের হৃদয়ে তার আসন চিরকালই অটুট। বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে পপির। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন।

ক্যারিয়ারের শুরুতে শুটিং স্পট থেকে সবখানে পপির সঙ্গে তার মাকে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে জানা যায় মায়ের সঙ্গে তার দূরত্ব চলছে। অভিনেত্রীর মা বিভিন্ন গণমাধ্যমে পপির নামে অভিযোগও করেন।

পপি

তবে এর মধ্যে অভিনেত্রী জানালেন সৎমা কখনও আপন হয় না। যার হাত ধরে সিনেমা জগতে এসেছেন তাকে সৎমা বলেই গণমাধ্যমে পরিচয় দিলেন।

পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি (কান্নাজড়িত কণ্ঠে) কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে ততই চাহিদা বাড়তো।’

তিনি আরও বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণে আঘাত পেয়েছি সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি।’

/এনআই/
সম্পর্কিত
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
বিনোদন বিভাগের সর্বশেষ
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’