ইউজিসি অধ্যাপক হলেন ড. হাসিনা খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:৪৭

 

অধ্যাপক হাসিনা খান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পেলেন দেশের খ্যাতিমান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. হাসিনা খান। তিনি ইউজিসি’র প্রথম নারী অধ্যাপক হিসেবে নির্বাচিত হলেন।

ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি অধ্যাপক নির্বাচন কমিটি’র বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে হাসিনা খানকে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি প্রফেসরশিপ প্রবর্তনের পর প্রথমবারের মতো একজন নারী গবেষককে মনোনয়ন দেওয়া হলো। অধ্যাপক ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক সর্বোচ্চ যে সুযোগ সুবিধাপ্রাপ্ত হন, ইউজিসি অধ্যাপকরাও একই সুযোগ সুবিধা পান। ইউজিসি অধ্যাপকরা তাদের পছন্দ অনুযায়ী যেকোনও বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম