কোটি কোটি টাকার সাপের বিষ বাংলাদেশ হয়ে যাচ্ছে বিদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৩:৫৯

কোটি কোটি টাকার সাপের বিষ বাংলাদেশ হয়ে যাচ্ছে বিদেশে দেশে সাপের বিষ কেনাবেচার বৈধতা না থাকলেও রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। অবৈধ এই বিষ বাংলাদেশ হয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার।

শেখ রেজাউল হায়দার বলেন, বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে প্রায় নয় কোটি টাকার সাপের বিষসহ পাচারকারী চক্রের মূলহোতা মো. মামুন তালুকদার (৫১) ও তার সহযোগী মো. মামুনকে (৩৩) গ্রেফতার করেছে সিআইডি।

এ সময় তাদের কাছ থেকে দুটি বড় লকার, ছয়টি কাঁচের কৌটায় সংরক্ষিত সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার প্রত্যেকটি বোতলের গায়ে COBRA Snake Poison of France, Red Dragon Company, COBRA CODE No-80975, Made in France লেখা রয়েছে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে সাপের বিষ ক্রয় কিংবা বিক্রয়ের বৈধতা নেই। মূলত সাপের বিষ পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে আসছিল পাচারকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীদের কাছে থেকে জানা যায়, বাংলাদেশ থেকে নিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সাপের বিষ লেনদেন হয়। এটার অবশ্যই বৈশ্বিক মার্কেট রয়েছে, তবে বাংলাদেশে এটা বিক্রির কোনও বৈধতা নেই। দেশের বাইরে থেকে এই সাপের বিষ কোনও না কোনোভাবে বাংলাদেশে এসেছে।‌ দুই তিন হাত ঘুরে হয়তো এই চক্রের মাধ্যমে দেশের বাইরে পাচার হতো।

সিআইডি বলছে, এই‌ সাপের বিষ ওষুধ তৈরি করার ক্ষেত্রে‌ ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে এটি ব্যবহার করার জন্য আইনের বৈধতা নেই। যে কারণে এটি বাংলাদেশে ব্যবহারের সুযোগ নেই। আমরা এখনও নিশ্চিত না যে এটা ঠিক কোন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তবে জব্দ করা বিশ্বের কনটেইনারগুলোতে ‘মেড ইন ফ্রান্স’ লেখা।

সিআইডি কর্মকর্তা শেখ রেজাউল হায়দার আরও বলেন, আমরা এই চক্রের সঙ্গে ৭/৮ জনের সংশ্লিষ্টতা পেয়েছি। যেহেতু সাপের বিষ লেনদেন, ক্রয়-বিক্রয় এবং পাচার আইনত অপরাধ। সেজন্য তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে।

/এসএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম