মশা নিধনে ব্যবহৃত জ্বালানি বিক্রি করায় কাজ হারালো সুপারভাইজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২৩:২৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২৩:২৮

ডিএসসিসি মশক নিধনের কাজে ব্যবহৃত জ্বালানি বিক্রির অভিযোগে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির অঞ্চল-২ এর তিন নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার মো. রফিকুল ইসলামকে তার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা অফিস আদেশে রফিকুল ইসলামকে কর্মচ্যুত করা হয়।

‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো’ বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

ডিএসসিরি অফিস আদেশ উল্লেখ্য, মশক সুপারভাইজার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে চলতি বছরের ১৩ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন।

এদিকে বয়সসীমা অতিক্রম করায় বৃহস্পতিবার ডিএসসিসির সাধারণ প্রশাসন শাখা, পরিবহন বিভাগ ও স্বাস্থ্য বিভাগে মাস্টার রোলে কর্মরত পাঁচ কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে।

সাধারণ প্রশাসন শাখার স্কেলভুক্ত সুইপার মো. নুরুল হক ও মো. জালাল, পরিবহন বিভাগের স্কেল ভুক্ত ভলকানাইজিং অপারেটর আব্দুল বারেক, অঞ্চল-৩ এ  সহকারী স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের স্কেল ভুক্ত পরিচ্ছন্নতাকর্মী গীতা রানী রাজবংশী ও অঞ্চল-৪ এর রোকনপুর দাতব্য চিকিৎসালয়ে স্কেল ভুক্ত পরিচ্ছন্নতাকর্মী সাহেরা খাতুন-২ কে কর্মচ্যুত করা হয়েছে।

কর্মচ্যুত স্কেলভুক্ত মাস্টার রোল কর্মীরা আগামী ২৯ নভেম্বর  থেকে আর কোনও বেতন-ভাতা/ আর্থিক সুবিধা পাবেন না। জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।  

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের