নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাত বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিউদ্দীন আহমদ।
পৌরসভা নির্বাচনের আগের রাতে কমিশন সচিবালয় ত্যাগের আগে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি বলেন, পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্টদের জানাতে চাই- পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পৌরসভায় বিজিবি থাকছে।
এ ছাড়া র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার থাকবে। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যতটুকু দরকার ছিল, তার চেয়ে বেশি মোতায়েন করেছি।
প্রতিটি পৌসভায় বিজিবি মোতায়েন করেছি।
তিনি বলেন, নির্বাচন কমিশন বিশ্বাস করে উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
/ইএইচএস/এফএ/








