যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২২:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৩৩

লাশ রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসরিন আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসরিন আক্তারের বান্ধবী জান্নাতুল ফেরদৌস জানান, আমরা দুই জন সাদ্দাম মার্কেটের সামনের রাস্তা পারাপারের সময় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাসরিনকে  ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপরে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমরা শনির আখড়ার একটি মার্কেটে সেলাই মেশিনের পার্টস কেনার জন্য যাচ্ছিলাম।’

নিহতের স্বামী সিদ্দিকুর রহমান জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধনপতি খোলা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের পাশে তুষারধারা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে  ও এক মেয়ে আছে তাদের সংসারে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/এসএইচ/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম