পিরিয়ডের ব্যথা কমাতে ‘ফাংশনাল ফুড’ কার্যকর : গবেষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৭:৫৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:৫৭

পিরিয়ডের ব্যথা কমাতে ‘ফাংশনাল ফুড’ কার্যকর : গবেষণা পিরিয়ডের সময় ব্যথা প্রশমনে ‘ফাংশনাল ফুড’ কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা। তাদের মতে ফাংশনাল ফুড মাসিক স্বাস্থ্য সমস্যায় যেমন কার্যকরী তেমনি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শনিবার ( ২৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বার্ক) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশ করা হয়। গবেষকরা জানান, কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশে এ গবেষণা পরিচালিত হয়।
গবেষকরা জানান, সার্টিফায়েড অর্গানিক কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ফাংশনাল ফুড কার্যকর ও নিরাপদ কিনা তা যাচাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের বিজ্ঞানী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিট্রিশনাল সায়েন্স বিভাগ পরীক্ষামূলক ট্রায়াল পরিচালনা করে। এখানে উল্লেখ্য যে কারকুমা সুপার ফুড উৎপাদনে সমস্ত কাঁচামাল ছিল ইউএসডিএ অর্গানিক সার্টিফায়েড এবং পৃথিবীর বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে আমদানিকৃত। এ নিয়ে অর্গানিক নিউট্রিশন লিমিটেড দীর্ঘদিন যাবত দেশে ও বিদেশে গবেষণাকর্ম চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে ফাংশনাল ফুডের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।
গবেষণা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের অধ্যাপক ড. এ.কে. ওবায়দুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপকবৃন্দ এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও ইউনিসেফ’র বিশেষজ্ঞসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বিজ্ঞানীরা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন