নির্বাচন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১২:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১২:৫২
image

মাহবুবুল আলম হানিফ দুই-একটি ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘ভোটের ফলাফল যাইহোক না কেন, সবাইকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি রাখতে হবে।’ বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি নির্বাচন পর্যবেক্ষণ টিমের প্রধান ড. ওসমান ফারুক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের কাছে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যে সুপরিকল্পিতভাবে এসব অভিযোগ করছেন।’
বিএনপিকে পাল্টা অভিযোগ করে হানিফ বলেন, ‘পটুয়াখালীর কুয়াকাটায় ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করেছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এজন্য কুয়াকাটার ৮নং কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে তারা ব্যালট পপার ছিনতাই করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করে।’

যশোরে সাংবাদিকের ওপর বোমা নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হানিফ বলেন, ‘সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে বিএনপি।’

/পিএইচসি/এআর / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম