প্রাথমিক শিক্ষকদের বেতন ও বদলি নিয়ে জরুরি নির্দেশ জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৭:২৯

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানুয়ারি থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি ও ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষকের ব্যাংক হিসাবে বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত বৃহস্পতিবারের (৩ ডিসেম্বর) আদেশটি রবিবার (৬ ডিসেম্বর) প্রকাশ পায়।
পরিচালক (আইএমডি) মো. বদিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে সব বিভাগীয় উপপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, গত ৩০ নভেম্বর ই-প্রাইমারি সিস্টেম সফটওয়ারের মাধ্যমে সকল পুরাতন সরকারি, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্য (স্কুলের মৌলিক তথ্য, ভূমি, ভবন, কক্ষ, আসবাবপত্র, নিরাপদ পানির ব্যবস্থা, টয়লেট সুবিধা, আইসিটি শিক্ষক ও অন্যান্য সুবিধার তথ্য) ও শিক্ষকদের ব্যক্তিগত সকল তথ্য এবং ২০২০ সালের শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রির নির্দেশনা ছিল। কিন্তু অদ্যাবধি কিছু কিছু বিদ্যালয় তথ্যগুলো হালফিল করেনি। কোনও কোনও শিক্ষকের তথ্য একাধিক বিদ্যালয়ে এন্ট্রি করা হয়েছে। কোনও কোনও শিক্ষক বদলি হলেও সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা বিভাগীয় শিক্ষা অফিসের মাধ্যমে সিস্টেম ডাটা আপডেট করেননি। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল এন্ট্রি বা আপডেট সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
অনলাইনে শিক্ষক বদলির বিষয়ে আদেশে বলা হয়, শিক্ষক বদলির আবেদন প্রক্রিয়া ২০২১ সাল থেকে অনলাইনে নিষ্পন্ন করা হবে। বিধায় ই-প্রাইমারি স্কুল সিস্টেমে সকল বিদ্যালয়ের অনুমোদিত পদ ও কর্মরত শিক্ষক তথ্য হালফিল না থাকলে শিক্ষক বদলি আবেদন করতে পারবেন না এবং কোনও প্রশিক্ষণে অংশ নিতেও পারবেন না। ই-মনিটরিং কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষকের তথ্য প্রদর্শিত হবে না।
ইএফটি’র মাধ্যমে বেতন-ভাতা প্রসঙ্গে আদেশে বলা হয়, ইতোমধ্যে শিক্ষকদের বেতন ইএফটি এর মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের আইবাস সিস্টেমে দেওয়া মোবাইল নম্বর এবং ই-প্রাইমারি স্কুল সিস্টেমে দেওয়া মোবাইল নম্বর এক হওয়া বাঞ্ছনীয়। সুতরাং সবাইকে স্কুল সিস্টেমে আইবাসে দেওয়া মোবাইল নম্বরটি এন্টি/আপডেট কারার জন্য অনুরোধ করা হলো। ই-প্রাইমারি স্কুল বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ যুক্ত করা হয়েছে। যা অনলাইনে বদলির জন্য প্রয়োজন। সকলকে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটিও এন্ট্রি/আপডেট কারার অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম