জাল ভোট দেওয়ার সময় দুই কিশোরকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৮

গাংনীতে দুই কিশোরের জরিমানা মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই কিশোরকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুই কিশোর হলেন, মালসাদহ ৫নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম কাউছারের ছেলে সাকিব (১৬) ও আক্তারুজ্জামান (১৭)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট শাহিনুজ্জামান এই জরিমানা করেন।  
এর আগে সকাল ৯টার দিকে ৩নং ওয়ার্ডের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাসেল নামে একজন ভোটার জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) রাহাত মান্নান তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ১০ হাজার টাকা জরিমানা করে। এদিকে নির্বাচনি এলাকা পরির্দশনে আসেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল ইসলামসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম