আরভিঅ্যান্ডএফসি’র প্রথম কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে মেজর জেনারেল মো. আকবর হোসেনকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আকবর হোসেনকে সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের (আরভিঅ্যান্ডএফসি) ‘প্রথম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সাভার সেনানিবাসের আরভিঅ্যান্ডএফ ডিপোতে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আকবর হোসেন সোমবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠানস্থলে পৌঁছালে আরভিঅ্যান্ডএফসি’র একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে আরভিঅ্যান্ডএফসি’র সিনিয়র অধিনায়ক এবং সিনিয়র সুবেদার মেজর প্রথম কর্নেল কমান্ড্যান্ট’কে আরভিঅ্যান্ডএফ কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। সেনাবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী ‘কর্নেল কমান্ড্যান্ট’ একটি  গৌরবময় এবং মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, আরভিঅ্যান্ডএফ পরিদফতরের পরিচালক, আরভিঅ্যান্ডএফ কোরের অধীনস্থ সব ইউনিটের অধিনায়ক ও সদস্যগণ এবং সাভার এরিয়ার সামরিক কর্মকর্তাগণ।

আরভিঅ্যান্ডএফ কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট এর অভিষেক হওয়ায় উক্ত কোরের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম