১০ জানুয়ারি থেকে শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ২০:১০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২০:১০

মিট দ্য প্রেস অনুষ্ঠানে অতিথিরা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’। ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী মূল আয়োজক হিসেবে এই ম্যারাথন পরিচালনা করবে। একইসঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্পোর্টস ভিশন লিমিটেড ও ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ম্যারাথন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আয়োজক কমিটি জানিয়েছে, এর আগে বাংলাদেশে অনেক ম্যারাথন অনুষ্ঠিত হলেও এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি-বিদেশি খ্যাতনামা দৌড়বিদরা (১৮ বছরের ঊর্ধ্বে) এই ম্যারাথনে অংশ নেবেন। নারী ও পুরুষ দুই বিভাগে ম্যারাথন অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে আরম্ভ হয়ে হাতিরঝিল এলাকায় শেষ হবে। এটি ৩টি ক্যাটাগরিতে পরিচালনা করা হবে। ফুল ম্যারাথন, ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের। যেখানে দেশি ও বিদেশি ১০০ জন দৌড়বিদ অংশ নেবেন; যাদের শুধু ম্যারাথনে অংশগ্রহণ ও শেষ করার অভিজ্ঞতা রয়েছে তারা অংশ নিতে পারবেন। হাফ ম্যারাথন-২১ দশমিক ৯৭ কিলোমিটার; এই ম্যারাথনে ১০০ জন বাংলাদেশি দৌড়বিদ, যাদের পূর্বে ম্যারাথনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তারা অংশ নেবেন।

এছাড়া রয়েছে ডিজিটাল ম্যারাথন। যেখানে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’ স্লোগানকে মাথায় রেখে মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনও স্থান থেকে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতে পারবেন। দৌড়বিদরা ১০ জানুয়ারি (২০২১) থেকে ৭ মার্চ (২০২১) তারিখের মধ্যে বয়সভিত্তিক নিজস্ব সময়ে সুবিধাজনক স্থানে দৌড় সম্পন্ন করবেন। ডিজিটাল ম্যারাথনে ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, হাফ ও ফুল ম্যারাথন আয়োজিত হবে। ফুল ম্যারাথন টেলিভিশনে দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এই আয়োজন পরিচালনা করা হবে।

খুব শিগগিরই সাধারণ জনগণের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakamarathon.com.bd) এবং সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকপেজে (পরবর্তীতে সবাইকে অবগত করা হবে) জানা যাবে। আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন, ২০২২ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রতিবছর ১০ জানুয়ারি বৃহত্তর পরিসরে স্পোর্টস ভিশন লিমিটেড এবং ট্রাস্ট ইনোভেশন লিমিটেডের যৌথ আয়োজনে এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক সহযোগিতায় সব বিভাগীয় শহরকে সম্পৃক্ত করে এ ধরনের ম্যারাথন আয়োজন করা হবে।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম