যশোর আমিনিয়া মাদ্রাসা কেন্দ্রে বোমাবাজি, গুলি

যশোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৫

নির্বাচনি সহিংসতা যশোর আমিনিয়া মাদ্রাসা কেন্দ্রে বেলা পৌনে দুইটার দিকে ৫-৭টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রে নৌকা মার্কার সমর্থক রাজু, পলাশের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বোমাগুলো ফাটায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বোমা বিস্ফোরণ ঘটানোর পর দুর্বৃত্তরা এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তপন কুমার ঘোষের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ থেকে ছয় রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই মোকাদ্দেস হোসেন বলেন, ‘আমি আদর্শ স্কুল কেন্দ্রে আছি। বোমাবাজি নয়, কয়েকটা পটকার শব্দ শুনেছি।’

/এফএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম