‘৩১ মার্চের মধ্যে ঘাটারচর-মতিঝিল রুটে বাস চলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৮:২৯

রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক আগামী ৩১ মার্চের মধ্যে ঘাটারচর থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত রুট রেশনালাইজেশনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৮ নভেম্বর) কমিটির ১৪তম সভা শেষ সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মেয়র বলেন, ‘আমরা আজ আমাদের কমিটির ১৪তম সভা করেছি। সভায় বেশ কিছু বিষয়ে বিচার বিশ্লেষণ করে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত সভার আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাস রুট রেশনালাইজেশনে ৯টি ক্লাস্টারে ২২টি কোম্পানির মাধ্যমে ৪২টি রুটে গণপরিবহন পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশেষজ্ঞদের পক্ষ থেকে যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো আমরা চূড়ান্ত করেছি। সেই চূড়ান্তকরণের আলোকেই প্রাথমিকভাবে একটি রুটের আংশিক, ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে আমরা পাইলটিং হিসেবে এই প্রকল্পটি প্রবর্তন করতে যাচ্ছি। আমরা আগামী ৩১ মার্চের মধ্যে প্রাথমিক পর্যায়ের একটি রুটের আংশিক অংশে এই কার্যক্রম শুরু করার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি।’ রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক

তিনি আরও বলেন, ‘আমাদের যারা অংশীজন রয়েছেন তাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আমি আশাবাদী এই সময়সীমার মধ্যে এই কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে পারবো। আমার বিশ্বাস, এর মাধ্যমে ঘাটারচর-মতিঝিল অংশে এই কার্যক্রমের শুভ সূচনা হবে। যার ফলশ্রুতিতে পর্যায়ক্রমে অন্য রুটগুলোতেও আমাদের কার্যক্রম শুরু হবে।’

মেয়র বলেন, ‘আমরা আশাবাদী, অচিরেই গণপরিবহনে সুশৃঙ্খল পদ্ধতি ফিরিয়ে আনার মাধ্যমে ঢাকাবাসীকে এর সুফল দিতে পারবো।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নগরীতে একটি বিশৃঙ্খল পরিবেশের মাধ্যমে গণপরিবহন চলতো। আমরা আজ কমিটির সদস্যরা এর বিস্তারিত আলোচনা করেছি। এখানে কার কী দায়িত্ব সব নির্ধারণ করেছি। বাসগুলো কীভাবে পরিচালনা করতে হবে, হেলপারদের ড্রেস কেমন হবে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটি অত্যন্ত কঠিন কাজ। সবার সহযোগিতা পেলে এ কাজটি চূড়ান্তভাবে সম্পন্ন করা যাবে।’

/এসএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম