বেতন কাঠামোর দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা রাস্তায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:৩১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩২

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন  কর্মকতারা অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংককে ‘অবনমন’ করা হয়েছে এমনটা দাবি করে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কর্মকর্তারা কালো ব্যাজ ধারণসহ দুপুরের দিকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
এসময় কর্মকর্তাদের কারও কারও হাতে ‘এবারের সংগ্রাম মর্যাদা আদায়ের সংগ্রাম’ লেখা প্লেকার্ডও দেখা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপিও দিয়েছেন তারা। তবে অর্থমন্ত্রী ব্যাংকারদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে অষ্টম বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করেছেন। এর আগে দাবি আদায়ে সোমবার তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বুধবারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অফিসার্স কাউন্সিলের কর্মকর্তারা তিনটি দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। রবিবার থেকে এই মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালন করবে কর্মকর্তারা।
গত ১৫ ডিসেম্বর সরকার নতুন বেতন কাঠামোর গেজেট জারির পর ২২ ডিসেম্বর মঙ্গলবার কাঠামোতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ‘অবনমন’ করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে কাউন্সিল। কাউন্সিলের অভিযোগ, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করার সময় সহকারী পরিচালকদের আগের বেতন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান অর্থাৎ ৮ম গ্রেডে থাকলেও নতুন বেতন কাঠামোতে একধাপ পিছিয়ে নবম গ্রেডে দেওয়া হয়েছে। অবশ্য নতুন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা রাস্তায়

 /জিএম/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম