জাতীয় বার্ন ইনস্টিটিউট এলাকা থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পানির পাম্পের সামনে থেকে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের (মেয়ে) মৃতদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) বিকালের দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমেন।

তিনি জানান, বিকাল চারটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের (মেয়ে) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স একদিন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করে একই থানার পুলিশ। এর আগে (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা  আরেকটি নবজাতকের মরদেহ উদ্ধার করেন।

শিশুদের নিয়ে কাজ করা বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ২০টির মতো অজ্ঞাত পরিচয়ের মৃত নবজাতক রাস্তা/ডাস্টবিন বা ঝোপ থেকে  উদ্ধার করা হয়েছে।

 

/এসএইচ/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম