জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান পরিবেশমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৬

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান পরিবেশমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে । তিনি অভিযোজন এবং প্রশমন উভয় ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াইয়ের উদ্দেশে প্রকৃতিভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় তার সরকারি বাসভবন থেকে ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কীভাবে প্রকৃতি নির্ভর সমাধানগুলো ব্যবহার করা হচ্ছে’ শীর্ষক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন। বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সভা আয়োজিন করা হয়। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর ও পরিবেশ মন্ত্রী লর্ড গোল্ডস্মিথ এবং বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের উন্নয়ন পরিচালক জুডিথ হারবার্টসন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান, ডব্লিউডব্লিউএফের ফ্রেশওয়াটারের প্রধান উপদেষ্টা ডেভ টিকনার এবং রিল্ডিং ব্রিটেনের পরিচালক প্রফেসর অ্যালাস্টার ড্রাইভার এফসিআইইএম বক্তব্য রাখেন। অধ্যাপক সালেমুল হক এবং সাইমন ম্যাক্সওয়েল অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের