বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যেতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ০০:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:৫৬

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসবের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস ও নারী-কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) নির্বাচনি এলাকাভিত্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। বিএপিপিডি-এর আওতাধীন বিভিন্ন সাব-কমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে, যা কার্যকর পদক্ষেপ। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত বিএপিপিডি-এর তৃতীয় সভায় অনলাইনে যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির কারণে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, আ স ম ফিরোজ এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, মেহের আফরোজ এমপি, আরমা দত্ত এমপি, হাবিবে মিল্লাত এমপি, শামসুল হক টুকু এমপি, আব্দুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, আদিবা আঞ্জুম মিতা এমপি, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আশা টোর্কেলসন বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম