হেফাজতের মহাসচিবের অবস্থার অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১০:৫৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১২:৫৬

নূর হোসাইন কাসেমী

আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব  শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর অবস্থা সংকটাপন্ন। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও শনিবার (১২ ডিসেম্বর) অবস্থায় অবনতি হয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।

হেফাজতের আমি টাইম টু রেসিপিরেটরি ফেইলিওর রোগে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।মুনির আহমেদ জানান, হুজুরের ফুসফুসের ইনফেকশন ৪/৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে তে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে হুজুরের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ এবং হৃৎস্পন্দনও স্বাভাবিক।

চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি। গত ১ ডিসেম্বর ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম