অর্থনীতিবিদ আবুল বারকাতের ৭৩৬ পৃষ্ঠার গবেষণা গ্রন্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১০:০০

অধ্যাপক আবুল বারকাত ও তার রচিত নতুন গ্রন্থ ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র-সমাজ-অর্থনীতি কেমন হওয়ার কথা ছিল? সময়ের আবর্তে তা কেমন হয়েছে? এ নিয়ে ২০ বছর ধরে গভীর অনুসন্ধান করে একটি গবেষণা গ্রন্থ লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। এর নাম রাখা হয়েছে ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’। এটি যৌথভাবে প্রকাশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনা।

বইয়ের নামকরণ প্রসঙ্গে লেখকের বক্তব্য, ‘সমাজ-অর্থনীতি-রাষ্ট্রকে আমরা এতকাল ছোট পর্দায়-খণ্ডিত, আংশিক ও কামরাভুক্তভাবে দেখেছি। তাই বিকাশের মর্মবস্তু বুঝতে ব্যর্থ হয়েছি। এসবের বিপরীতে সমাজ-অর্থনীতি-রাষ্ট্রকে দেখতে হবে বড় পর্দায়। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে মানুষকে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখতে হবে।’

লেখকের চোখে, ‘শোভন সমাজ-শোভন অর্থনীতি-শোভন রাষ্ট্র হলো শেষ বিচারে বৈষম্যহীন অর্থনীতি ও উচ্চ নীতি-নৈতিকতাসম্পন্ন আলোকিত মানুষের জীবনব্যবস্থা।’

কোভিড-১৯ প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী মানুষের গৃহবন্দি হয়ে পড়াকে বিপর্যয় মনে করেন অধ্যাপক আবুল বারকাত। তার মতে, ‘বড় পর্দার প্রকৃতির প্রতি পূর্ণ আনুগত্য-আস্থা-সম্মানভিত্তিক নতুন এক জীবনব্যবস্থা ‘শোভন সমাজব্যবস্থা’ আলোকিত মানুষের বৈষম্যহীন সমাজ গড়ার চাহিদা অনিবার্য। এ পথে হাঁটা ছাড়া অশোভন পৃথিবী থেকে শোভন পৃথিবীতে উত্তরণ সম্ভব নয়। পথটা দেখাবে শোভন রাজনীতি।’

বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনার অফিসসহ বাংলাদেশের সব জেলা ও বিভিন্ন উপজেলার পুস্তক বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’। এছাড়া অনলাইনে রকমারি.কম, পাঠক সমাবেশ, বইমেলা.কম এবং বাতিঘরে অর্ডার দিয়ে কেনা যাবে এটি। ৭৩৬ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য ১ হাজার ৫০০ টাকা হলেও আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে।

‘গণমানুষের অর্থনীতিবিদ’ হিসেবে আবুল বারকাতের পরিচিতি রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান এবং জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সমাজ, অর্থনীতি ও রাজনীতি বিষয়ে গবেষণা গ্রন্থ, প্রবন্ধ, মনোগ্রাফ, অভিসন্দর্ভ, লোকবক্তৃতাসহ তার লেখা পাঁচশরও বেশি লেখা প্রকাশিত হয়েছে। ‘গণমানুষের অর্থনীতিবিদ’ আবুল বারকাত বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী