মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৫

সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যৌথ অনুশীলন করেছে। রবিবার (১৩ ডিসেম্বর) এই অনুশীলন অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটিতে নিয়োজিত দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা তৈরির লক্ষ্যে এই অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী।

অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলনের আয়োজন করে।

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি বর্তমান সরকারের একটি মেগাপ্রকল্প হিসেবে বিবেচিত। প্রকল্পটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ একর জমির ওপর নির্মাণাধীন রয়েছে।

রবিবারের এই অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো; যা ভবিষ্যতেও চলমান থাকবে।

সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম