সাইকেল চালিয়ে হাইকোর্টে এলেন বিচারপতি আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:২৫

সাইকেল চালিয়ে হাইকোর্টে এলেন বিচারপতি আশরাফুল পরিবেশবান্ধব হওয়ায় বাইসাইকেলে চড়ে কোর্টে আসার জন্য পৃথক লেন চালুর আহ্বান জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল। নিজের সে ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সাইকেলে চড়ে হাইকোর্টে এসেছেন ওই বিচারপতি।
রবিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ সংলগ্ন বিচারপতি ভবন থেকে তিনি হাইকোর্টের উদ্দেশে রওনা হন। এ সময় পথে তার সঙ্গী হন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। বিচারপতির সাইকেল চালানোর একটি ছবি ইতোমধ্যে আইনজীবীরা তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন একটি ছবিতে দেখা গেছে, বিচারপতি ও দুই আইনজীবী করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক এবং নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরে আছেন।
এর আগে গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের দক্ষিণ পাশে একটি সাইকেল শেড উদ্বোধন করেন বিচারপতি আশরাফুল কামাল। সেদিন ‘দূষিত না করাই একমাত্র সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের ‘কাউন্সেল অন সাইকেল’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করে।
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিচারপতি আশরাফুল কামাল।
তিনি তার বক্তব্যে আহ্বান জানিয়ে বলেছিলেন, সাইকেলের ব্যবহার করতে পারলে সরকারের জ্বালানি খরচ বাঁচবে, পরিবেশ সুন্দর হবে। আমাদের (বিচারপতিরা) বাসা থেকে একশ গাড়ি যখন কোর্টে আসে তখন কিন্তু যানজটেরও সৃষ্টি হয়। যেটা সামলানোও সাংঘাতিক। সাইকেল ব্যবহারে ডায়াবেটিস কমে যাবে, স্বাস্থ্য ভালো হবে, অসুস্থতা কমে যাবে এবং হাইপ্রেসারও কমে যাবে। তাহলে কেন আমরা এটা করতে পারি না?

/বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম