পাঁচ এসআই ও এক গোয়েন্দা কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৪২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৪

. পৌর নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে পুলিশের পাঁচ সাব-ইন্সপেক্টরকে (এসআই) সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া চট্টগ্রামের চন্দ্রনাইশের তিনটি ভোট কেন্দ্র এবং কালকিনির দুটি ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারী সকল সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত হয়েছেন পটুয়াখালীর এক গোয়েন্দা পর্যবেক্ষকও।
বুধবার বিকেলে নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে  নির্দেশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।
বরখাস্ত পাঁচ এসআই হলেন- মাদারীপুরের কালকিনির আব্দুল কুদ্দুস, রাজৈরের শরিফ আব্দুর রশিদ, চট্টগ্রামের আনোয়ারার নাজমুল হোসেন, লোহাগড়ার সোলায়মান, বান্দরবানের আলমগীর ভূঁইয়া।

পটুয়াখালীর গোয়েন্দা সংস্থা এনএসআই এর পর্যবেক্ষক মো. ফরহাদ হোসেনের বিরুদ্ধে বিশেষ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

/ইএইচএস/এনএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম