‘ডার্ক হাউজ’ ও ‘ভূতের বাড়ি’কে ২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৮:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৬

‘ডার্ক হাউজ’ ও ‘ভুতের বাড়ি’ রেস্টুরেন্টে রান্নাঘরে অব্যবস্থাপনা রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনার দায়ে লালবাগের ডার্ক হাউজ ও ভূতের বাড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। ‘ডার্ক হাউজ’ ও ‘ভুতের বাড়ি’ রেস্টুরেন্টে রান্নাঘরে অব্যবস্থাপনা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে রেস্টুরেন্ট দুটির রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা দেখা যায়। কর্তৃপক্ষ রেস্টুরেন্ট পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দেওয়া কর্মচারীদের স্বাস্থ্যসনদ, ক্রয়-বিক্রয় চালান বা রসিদ, পেস্ট কন্ট্রোল প্রমাণসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে পারেনি। তাই নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর বিধান অনুযায়ী উভয় রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। ‘ডার্ক হাউজ’ ও ‘ভুতের বাড়ি’ রেস্টুরেন্টে রান্নাঘরে অব্যবস্থাপনা

এ সময় ওই রেস্টুরেন্ট দুটির কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে খাদ্য বিশ্লেষক মো. ফারহানুল আলম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান আনসারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম