বনভূমি দখলকারীর বিরুদ্ধে অভিযানে নামছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

বনভূমি দখলকারীর বিরুদ্ধে অভিযানে নামছে মন্ত্রণালয় সারাদেশে সংরক্ষিত বনভূমি দখলে রাখা  ৮৮ হাজার ২১৫ জন জবরদখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংরক্ষিত বনভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১৪ ডিসেম্বর ) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংরক্ষিত বনভূমির জবরদখল উদ্ধারে গৃহীত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান,  অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ) মো. মনিরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বন বিভাগের নামে রেকর্ড করা অবৈধ দখল করা সংরক্ষিত বনভূমি উদ্ধারে প্রথম অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কক্সবাজার বন বিভাগের অবৈধ দখল করা সংরক্ষিত বন উদ্ধারে অভিযান চালানো হবে। পরবর্তীতে দেশের অবশিষ্ট অঞ্চলের বনভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

সভায় জানানো হয়, ১৪০ জন জবরদখলকারী ৮২০ দশমিক ৩৪ একর সংরক্ষিত বনভূমি দখল করে শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানা স্থাপন করেছে। ৫ হাজার ৯৮২ জন জবরদখলকারী ১৪ হাজার ১৪৯ দশমিক ১৭ একর সংরক্ষিত বনভূমি জবর দখল করে হাটবাজার, দোকান, রিসোর্ট বা কটেজ, কৃষি ফার্ম ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে। ৮২ হাজার ৯৩ জন ব্যক্তি ১ লাখ ২৩ হাজার ৬৪৩ দশমিক ৫৫ একর সংরক্ষিত বনভূমি অবৈধ দখল করে ঘরবাড়ি, কৃষি জমি তৈরি করেছে। সারাদেশে মোট ৩৩ লাখ ১০ হাজার ৯০৭ দশমিক  ৫২ একর সংরক্ষিত বনভূমির ১ লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক ৬ একর মোট ৮৮ হাজার ২১৫ জন জবরদখল কারী দীর্ঘদিন ধরে দখলে রেখেছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বনের নামে রেকর্ড করা সব সংরক্ষিত বনভূমি উদ্ধারের এই কর্মসূচি চলমান থাকবে।

বনভূমি বেশি  অবৈধ দখলে আছে এমন ১২টি জেলার জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত এ বিশেষ অভিযান মনিটরিং ও সমন্বয় করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করা হয়েছে সভায়।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম