প্রধানমন্ত্রীকে আলেমদের সঙ্গে পরামর্শের প্রস্তাব মুফতি রুহুল আমীনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ২১:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:১৫

মুফতি রুহুল আমীন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির মুফতি রুহুল আমীন বলেছেন, ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। ইসলামী শরীয়ত এগুলোর অনুমোদন করে না। দেশের শীর্ষ উলামা-মাশায়েখ এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রীকে শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গওহরডাঙ্গা মাদরাসায় দক্ষিণ বঙ্গের আট শতাধিক মাদ্রাসার মুহতামিম-প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মুফতি রুহুল আমীন বলেন, আলেম-উলামা দেশের সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে আইনশৃঙ্খলার অবনতি হোক এটা কখনোই আমরা চাই না। কিন্তু দেশের কিছু নাম-বেনামের ভুঁইফোঁড় সংগঠন অদৃশ্য কারও উস্কানিতে আলেমদের সঙ্গে বেয়াদবি করে আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। অনতিবিলম্বে তাদের এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
মুফতি মোহাম্মাদ তাসনীম ও মুফতি মাকসূদুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা শামছুল হক, ফরিদপুরের বাহিরদিয়া মাদ্রসার মাওলানা আকরাম আলী, সাতক্ষীরার মাওলানা অজিউর রহমান, রাজৈর মাদারীপুরের মুফতি রেজাউল ইসলাম, গোপালগঞ্জের মুফতি মুঈনুদ্দিন, মুফতি হাফিজুর রহমান, ঢাকার মুফতি খালেদ সাইফুল্লাহ, বাগেরহাটের মাওলানা আশিকুর রহমান প্রমুখ ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম