বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ০১:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০১:৩৩

বাসচাপা রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বিআরটিসি বাসের চাপায় মো. জোবায়ের হোসেন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ এ তথ্য জানান। 

তিনি জানান, বেড়িবাঁধ এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলটির সামনে থেকে ধাক্কা লাগলে ওই কিশোর নিহত হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতের চাচা আশরাফ আলী জানান, হাজারীবাগ বটতলা মাজারের পাশে পরিবারের সঙ্গে থাকতো জোবায়ের। কামরাঙ্গীরচর একটি কারখানায় কাপড়ে পুতি বসানোর কাজ করতো সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তার বাবা মোকারম হোসেন টুলু ওয়েলডিংয়ের কাজ করেন।

নিহতের ভাগিনা মো. স্বপন জানান, সোমবার বিকালে বন্ধুর মোটরসাইকেল নিয়ে কামরাঙ্গীরচর নানার বাড়ি যায় জোবায়ের। সেখান থেকে ফেরার পথে বেড়িবাঁধস্থ শেখ রাসেল স্কুলের সামনে বিপরীত থেকে আসা বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে সে। পরে তাকে উদ্ধার করে  ঢামেক হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম