করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম। এই তথ্য জানিয়েছেন এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার। তিনি দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
আজিজ আল কায়সার বাংলা ট্রিবিউনকে জানান, করোনায় আক্রান্ত হওয়ায় গত ১১ ডিসেম্বর এমএ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসে। তারপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।








