বিয়াম ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:০৬

বিয়াম ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’  উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন। বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীর দিনে বুধবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে সংস্থার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

বিয়াম ফাউন্ডেশন ভবনের মূল ফটকের করিডোরে স্থাপিত  বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার ২৭টি গ্রুপ ও একক ছবি স্থান পায়। এছাড়া সেখানে ছোট একটি লাইব্রেবিতে স্থান পায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কিছু বই।

উদ্বোধনী অনুষ্ঠানে হেলালুদ্দীন বঙ্গবন্ধু কর্নার স্থাপনে বিয়াম ফাউন্ডেশনের প্রশংসা করেন। তিনি জানান, বঙ্গবন্ধু কর্নার আগেই স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও করোনা সংক্রমণের কারণে কিছুটা বিলম্ব হয়েছে।

হেলালুদ্দীন এ সময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে প্রজতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। এর প্রতিবাদ জানিয়ে প্রশাসন  ক্যাডারের উদ্যোগে আয়োজিত সভার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ‘প্রশাসন ক্যাডারের সুসমন্বয়ের মাধ্যমে তারা একটি সফল কর্মসূচি করতে পেরেছে। এতে অন্যান্য ক্যাডারের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গও তাকে টেলিফোন করে অনুষ্ঠানের প্রশংসা করেছেন।’

এ সময় তিনি বিয়াম ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি জেলায় একটি করে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রস্তাব করেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চেয়েছে,তারা এবং তাদের উত্তরসূরিরা কখনও দেশের স্বাধীনতা চায়নি।’ এ সময় তিনি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর মূলোৎপাটনের কথাও বলেন।

পরে হেলালুদ্দীন ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ প্রশাসন ক্যাডারের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গত বছর থেকেই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হচ্ছে। নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম