নেদারল্যান্ডসে ভিন্ন আঙ্গিকে বিজয় দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ২৩:২৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২৩:২৬

বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বিদেশে অবস্থিত দূতাবাসগুলোতে ১৬ ডিসেম্বরসহ অন্যান্য জাতীয় অনুষ্ঠান গুরুত্বের সঙ্গে উদযাপন করা হয়। সাধারণত সকালে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন এবং বিকালে দূতাবাসে সেমিনারের আয়োজন করা হয়ে থাকে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতীয় দিবস উদযাপনের  প্রথাগত এই গণ্ডি থেকে বের হয়ে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস এবার সে দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজয় দিবস উদযাপন করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে তরুণ ডাচদের মধ্যে বাংলাদেশকে ছড়িয়ে দেওয়া।

এ বিষয়ে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনুষ্ঠানটি ভার্চুয়ালি করেছি।  এখানে বিভিন্ন ধরনের উপাদান ছিল। এর মাধ্যমে শুধু আমরা ইতিহাসকেই স্মরণ করছি না, ডাচ মানুষদের কাছে বাংলাদেশকে পৌঁছানোর চেষ্টা করছি।’

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে— ‘সেলিব্রেটিং বাংলাদেশ জার্নি: টেলস অব এ নেশন, অর্থাৎ বিজয় যাত্রায় বাংলাদেশ: শোনাবো বিজয়গাথাঁ।’  রাষ্ট্রদূত বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেটির গল্প আজকের এই বিজয় দিবসে আমি ডাচদের বলার চেষ্টা করেছি।’

দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সংগীত পরিবেশনা, একটি বিখ্যাত শর্ট ফিল্ম প্রদর্শন ও বাংলাদেশের বিখ্যাত মিষ্টান্ন সন্দেশের একটি প্রমো। আরও ছিল ‘ফেসেস অব ডেল্টা’ শীর্ষক আরেকটি প্রমো এবং নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশিদের জন্য যোগাযোগ প্ল্যাটফর্ম ‘কে.কানেক্ট’। এছাড়া ছিল কবিতা আবৃতি বলে জানান রাষ্ট্রদূত।

পুরো অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/watch?v=C1qBZ5-PWpI)আপলোড করা হয়েছে।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম