জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালকে পিপিই দিলো জাইকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৩৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৩৫

জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালকে পিপিই দিলো জাইকা

বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলার জন্য জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে বিশ হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পিপিই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোজি মিতোমরি ও জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কেনজি ইবিহারা। সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মোয়াজ্জেম হোসেন, পরিচালক উলফাত জাহান মুন ও মো মোস্তাক হোসেন।

জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই মহামারিতে সক্রিয় ভূমিকা রাখছেন চিকিৎসক ও চিকিৎসা পরিচালনাকারী কর্মীরা। তাদের নিরাপত্তা ও সহায়তার জন্য এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা হবে।'

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে বিশেষ এই চিকিৎসাসামগ্রী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তুলবে বলে জানান। তিনি বলেন, 'কোভিডের দ্বিতীয় প্রবাহের আশঙ্কা করা হচ্ছে। আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই সময়ে বাংলাদেশ ও জাপানের চিকিৎসক ও সেবিকারা করোনায় আক্রান্তদের দিনরাত চিকিৎসা করে যাচ্ছেন। জাইকার সুরক্ষা সামগ্রী আক্রান্তদের কার্যকর চিকিৎসায় ব্যবহার করা হবে।'

গত ৯ই জুন থেকে জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশি-বিদেশি সহস্রাধিক করোনা আক্রান্ত রোগীকে বিশেষায়িত সেবা প্রদান করছে। কোভিড চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগের কার্যকর ও আধুনিক চিকিৎসা সেবা প্রদান করছে।

উল্লেখ্য, জাইকা, বাংলাদেশের আইচি মেডিকেল গ্রুপ ও জাপানের শিপ হেলথকেয়ারের যৌথ উদ্যোগে জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করছে। নির্মাণাধীন এই হাসপাতাল আগামী ১৫ জানুয়ারি থেকে অত্যাধুনিক চিকিৎসা সুযোগ ও সেবা নিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করবে। বাংলাদেশের বর্তমানের উন্নয়নের ধারাতে জাইকা বহুদিন ধরেই নানা উন্নয়ন প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করছে। চিকিৎসা ও সেবাক্ষেত্রেও জাইকা বাংলাদেশকে কার্যকর সুবিধা প্রদান করে যাচ্ছে।

/জেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের