ডিএনসিসি’র নির্বাহী প্রকৌশলীর মৃত্যুতে মেয়রের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৫

প্রকৌশলী সাইদুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী মো. সাইদুর রহমান বুধবার (১৬ ডিসেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর নগর ভবনের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

প্রকৌশলী মো. সাইদুর রহমানের মৃত্যুতে মেয়র মো. আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম বলেন, ‘সাইদুর রহমান একজন দক্ষ ও কর্মঠ প্রকৌশলী ছিলেন। তার মৃত্যুতে ডিএনসিসি একজন নিষ্ঠাবান প্রকৌশলীকে হারালো।’ তিনি প্রয়াত প্রকৌশলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রয়াত সাইদুর রহমান স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অজস্র আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম