মেয়রের নামে টাকা আদায়ের দায়ে কাউন্সিলর রতনকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:০৭

কাউন্সিলর রতন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহাম্মদ রতনকে শো-কজ করা হয়েছে।

পুরান বাজার হকার্স মার্কেট ও পোড়া মার্কেটসহ বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থার বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে তাকে এ শোকজ করা হয়। ডিএসসিসি মেয়র তাকে শোকজ করেছেন বলে সংস্থাটির একটি সূত্র বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।

এমন অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন ২০০৯ এর ধারা ১৩ এর উপ-ধারা (১) (ঘ) অনুযায়ী অসদাচরণ বিবেচনায়  তাকে কারণ দর্শাও নোটিশ করা হয়। পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মাজেদ মিয়া'র বিরুদ্ধে অবৈধ ঘুষ গ্রহণের জড়িত হওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা ২০১৯ এর ৬৪(২) বিধি মোতাবেক চাকুরি হতে অপসারণ করা হয়েছে।

একই অভিযোগে রাজস্ব বিভাগের বাজার-৩ শাখার উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মো. হানিফ হাওলাদারকে চাকরি হতে অপসারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এসএস/এফএএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম