করোনা: ইতিহাদকে ২ লাখ, যাত্রীকে ৩ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ২৩:১৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫০

ইতিহাদ এয়ারওয়েজের উড়োজাহাজ করোনা আক্রান্ত যাত্রী পরিবহন করায় দুই লাখ টাকা জরিমানা গুনতে হলো ইতিহাদ এয়ারওয়েজকে। আর করোনা আক্রান্ত হওয়ার পরও যাত্রা করায় এক যাত্রীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।

বিমানবন্দরের সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা এসে পৌঁছায়। যাত্রীদের মধ্যে একজন কোভিড পজিটিভ ছিলেন। ওই যাত্রীর সঙ্গে থাকা RT-PCR পরীক্ষার সনদে পরিষ্কার উল্লেখ আছে যে তিনি কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত। আবুধাবি এয়ারপোর্টের কর্মীদের দায়িত্বে অবহেলার সুযোগে এই যাত্রী ফ্লাইটে ঢাকা পর্যন্ত চলে আসতে পেরেছেন। এজন্য ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট কোর্ট।

কোভিড আক্রান্ত যাত্রী জিজ্ঞাসাবাদে জানান, তিনি ১৩ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। তিনিসহ ১৩ জন সহকর্মীর কোভিড পরীক্ষার ব্যবস্থা তিনি নিজেই করেছেন। তিনি যে কোভিড পজিটিভ তা তার জানা ছিল। কিন্তু সেই তথ্য গোপন করে তিনি আবুধাবি এয়ারপোর্ট হয়ে চলে এসেছেন। এ ধরনের দায়িত্বহীন আচরণের জন্য ওই যাত্রীকে তিন হাজার টাকা জরিমানা করার পর হাসপাতালে পাঠানো হয়েছে।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম