মাদক ব্যবসায়ীর গুলিতে এএসআই আহতের ঘটনায় ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৪০

আদালত রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীদের গুলিতে এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলো— মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও সাইদুল ইসলাম।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মপুর থানার এসআই ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার ওসি (অপরেশন) দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার একটি বাসায় পুলিশ অভিযানে যায়। সেই বাসায় থাকা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিমের নেতৃত্বে চার জন অবস্থান করছিল। পরে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশ কর্মকর্তা উজ্জ্বল গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

 

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম