ইসির বিরুদ্ধে তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে ৪২ নাগরিকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৪০

নির্বাচন কমিশন

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট অসদাচরণের অভিযোগ এনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দিয়েছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ড. শাহদীন মালিকের পক্ষে সুজন (সুশাসনের জন্য নাগরিক) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠির বিষয়ে শনিবার (১৯ ডিসেম্বর)  সংবাদ সম্মেলন করবেন শাহদীন মালিকসহ  বিশিষ্ট ব্যক্তিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করার জন্য বাংলাদেশের বিশিষ্ট ৪২ জন নাগরিকের পক্ষ থেকে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে আবেদন দাখিল করা হয়। এই বিশিষ্টজনদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এম হাফিজ উদ্দিন খান, ড. আকবর আলী খান, সুলতানা কামাল, আলী ইমাম মজুমদার, ড. হামিদা হোসেন প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে ৪২ জন বিশিষ্ট ব্যক্তির একজন ড. বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটাতো খুবই গুরুতর বিষয়। দেশের বিচারকদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অভিসংশন করা যায়। আমরা পুরো বিষয়টি নিয়ে ৮-১০ পৃষ্ঠার একটি চিঠি দিয়েছি রাষ্ট্রপতিকে। ইতোমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের আর্থিক দুর্নীতির বিষয়টি। প্রশিক্ষণের টাকা পকেটস্থ করা, গাড়ি ব্যবহারের নামেসহ বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। নির্বাচনি ব্যবস্থাকেই তো এই কমিশন নষ্ট করেছে। একটার পর একটা অন্যায় তারা করেছে। সে কারণেই সিভিল সোসাইটির দায়িত্ব হিসেবে আমরা বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম