নওগাঁয় ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর

নওগাঁ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ২২:৩০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২২:৩৪

নওগাঁয় পৌর নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তাকেও লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, নওগাঁ সদর পৌরসভার ৪০টি কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে বিএনপি প্রার্থী নাজমুল হক সনি এগিয়ে থাকায় বিক্ষুব্ধ হয় আওয়ামী লীগের প্রার্থী সিজার আহমেদ শিসান এর সমর্থকরা। এসময় সনি প্রায় ১২শ’ ভোটে এগিয়ে থাকায় কিছু দুর্বৃত্ত হঠাৎ করেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর শুরু করে। এসময় তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে এবং রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলামকে লাঞ্ছিত করে।

নওগাঁ

এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টরা অবরুদ্ধ হয়ে পড়েন।

রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

/টিএন/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি