যশোরের ৬ পৌরসভাতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

যশোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ২২:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২৩:৩১

যশোরের ৬টি পৌরসভার সবগুলোতেই মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে যশোর সদর পৌরসভায় জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, চৌগাছা পৌরসভায় নুর উদ্দিন আল মামুন হিমেল, বাঘারপাড়া পৌরসভায় কামরুজ্জামান বাচ্চু, মণিরামপুর পৌরসভায় অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, কেশবপুর পৌরসভায় রফিকুল ইসলাম মোড়ল ও নওয়াপাড়া পৌরসভায় সুশান্ত কুমার শান্ত বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

যশোর

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর সদর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম রেন্টু পেয়েছেন ৬৩০৬৮ ভোট। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির মারুফুল ইসলাম। তিনি পান ২১৪৩৮ ভোট। এ পৌরসভার এমএম কলেজ কেন্দ্রের ভোট স্থগিত হয়ে গেলেও দুই প্রধান প্রার্থীর ভোটের ব্যবধানে তা প্রভাব না ফেলায় আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম রেন্টুকে বিজয়ী ঘোষণা করে রিটার্নিং অফিস।

চৌগাছা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী নুর উদ্দিন আল মামুন হিমেল  ৪,৩১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এসএম সাইফুর রহমান বাবুল। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩,৬১১ ভোট পেয়েছেন। এখানে তৃতীয় অবস্থানে ছিলেন বিএনপির প্রার্থী সেলিম রেজা আওলিয়ার।

বাঘারপাড়া পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান বাচ্চু ভোট পেয়েছেন ২,৫৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন  বিএনপির আব্দুল হাই মনা।

মণিরামপুর পৌরসভায় মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান পেয়েছেন ৮,১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাড. শহীদ ইকবাল পেয়েছেন ৭,২৮১ ভোট। 

কেশবপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল ৯,৯৫৪ পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুস সামাদ বিশ্বাস। তিনি পেয়েছেন ৫,৭২৬ ভোট।          

নওয়াপাড়া পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন সুশান্ত কুমার শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী রবিউল ইসলাম রবি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম