নতুন তফসিল ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ অনুষ্ঠিত পৌর নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে এই দাবি করা হবে বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে বুধবার এক বিবৃতি এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নির্বাচনের নামে সরকার জাতির সঙ্গে আবারও তামাশা করেছে। জাতি আবারও প্রত্যক্ষ করলো এক আজব নির্বাচনের। এবার জাতি আশা করেছিল সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে জাতিকে অচলাবস্থা থেকে বের করে আনবে। কিন্তু যা ঘটলো তাতে রাজনৈতিক সহিংসতা বাড়বে, ছাড়া কমবে না। জাতি অবাক বিস্ময়ে দেখেছে যে,ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভোট ডাকাতি, জালিয়াতি, কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে।
রেজাউল করীম বলেন,চট্টগ্রামের মীরসরাইয়ে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মির্জা আরিফ মঈনুদ্দিন নিজেই ভোট দিতে পারেননি। সরকার নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়ে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ ও দলীয় কমিশনে পরিণত করেছে। এতে করে আবারও প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ও পুতুল হিসেবে পরিচয় দেওয়ায় অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি করছি।
এদিকে নির্বাচন কমিশনে দলটির প্রতিনিধি সাক্ষাৎ করে অভিযোগ দাখিল করেছে। ইসিতে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপ সচিব ড. শামসুল আলমের সঙ্গে সাক্ষাত করে অভিযোগ দাখিল করেছেন এবং নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।

/সিএ/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম