পুরান ঢাকায় প্লাস্টিক-কেমিক্যাল প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নে জরিপ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৮:০৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:১৩

ডিএসসিসি

বিস্ফোরক জাতীয় প্লাস্টিক ও কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে ডিএসসিসির তিনটি টিম সংস্থার   অঞ্চল-৪ এর বিভিন্ন এলাকায় এই  জরিপের কাজ  শুরু করে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে প্রধান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং বিস্ফোরক পরিদফতরসহ সরকারের আরও বিশেষ তিনটি সংস্থার প্রতিনিধিদের নিয়ে টিমগুলো গঠন করা হয়েছে।

টিমগুলো ডিএসসিসি এলাকায় কতজন ব্যক্তি, কতটি প্রতিষ্ঠান বিস্ফোরক দ্রব্যের ব্যবসা করে, খুচরা ও পাইকারি ব্যবসায়ীর সংখ্যা, লাইসেন্সের অবস্থা, মজুতাগারের ভৌত অবস্থা এবং সাধারণভাবে কোন ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবসা বেশিমাত্রায় হয়ে থাকে, তা প্রতিবেদন আকারে মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করবে।

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ৩, ৪ ও ৫ এর আওতাভুক্ত এলাকাগুলো ঘনবসতিপূর্ণ এবং অঞ্চল-৪ এ সবচেয়ে বেশি বিস্ফোরক ও কেমিক্যাল জাতীয় ব্যবসায়িক কার্যক্রম থাকায় ওই অঞ্চলে সর্বপ্রথম জরিপ কাজ পরিচালনা করা হচ্ছে। অঞ্চল-৪ এ জরিপ কাজ শেষ হওয়ার পর অঞ্চল-৩ ও অঞ্চল-৫ এ এই জরিপ  পরিচালনা করা হবে।

জানা গেছে,  সরকারের শিল্প মন্ত্রণালয় পুরান ঢাকায় বিদ্যমান কেমিক্যাল গোডাউন ও প্লাস্টিক কারখানাগুলো স্থানান্তরে তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২১ সালের জুনের মধ্যে ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে অস্থায়ী গোডাউন নির্মাণে ২টি প্রকল্প  এবং ২০২২ সালের জুনের মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ নির্মাণে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। শিল্প মন্ত্রণালয় পুরান ঢাকার বিদ্যমান কেমিক্যাল গোডাউন ও প্লাস্টিক কারখানা স্থায়ীভাবে স্থানান্তর করতে এ সব উদ্যোগ বাস্তবায়ন করছে।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম