রাজধানী ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রবিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার লালবাগ, হেমায়েতপুর, ভাটারা, উত্তরা, রমনা, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর এবং চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া ও শেরশাহ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭৩টি মামলায় এক লাখ ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় একটি যানবাহন ডাম্পিং করার পাশাপাশি এক দালালকে কারাদণ্ড দেওয়া হয়।
বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে নতুন সড়ক পরিবহন আইনে ৯টি মামলা দায়ের করেন। এসব মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন শাহিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১টি মামলায় ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রমনা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিন্ট্রেট মো. জুবের আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মিরপুর বিআরটিএ এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায়
করেন। পাশাপাশি এক দালালকে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর শেরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় কারেন।








